কমলনগরের যুবলীগ নেতা কারাগারে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য হাসান মাহমুদ আপেলকে কারাগারে পাঠিয়েছেন

2022-08-08T17:10:53+00:00
2022-08-08T17:10:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরের যুবলীগ নেতা কারাগারে
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৫:১০ পিএম   (ভিজিট : ২৪৫)
X

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য হাসান মাহমুদ আপেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার দুপুরে দীর্ঘ শুনানী শেষে লক্ষ্মীপুর আদালতের বিচারিক হাকিম মো. তারেক আজিজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত বছরের ২৪ জুন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটার মো: সজিব কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ এনে আদালতে মামলা করেন। 

বাদি পক্ষের আইনজীবি মো. কামরুল হাসান রনি বলেন, গত বছরের ২১জন হাজিরহাট ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রটি আসামী পক্ষের বাড়ির দরজায় হওয়ায় সদস্য প্রার্থী হাসান মাহমুদ আপেল ও তার লোকজন সকল ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কেটে নেওয়ার চেষ্টা করে। এ সময় সজিব বাধা দেওয়ায় অন্য সদস্য প্রার্থী কবির হোসেনের লোক মনে করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা পাটিয়ে দেয় প্রধান আসামী আপেলসহ তার লোকজন। পরে সজিব আপেলকে ১ নং আসামি করে আরো ১৮জনের নাম উল্লেখ করে মামলা করলে আদালত কমলনগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কমলনগর থানা দীর্ঘ পর্যালোচনা শেষে ১০জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আজ ওই মামালার শুনানীর তারিখ থাকায় আসামীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানী শেষে আদালত প্রধান আসামী হাসান মাহমুদ আপেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy