পাথালিয়া ইউনিয়নের মেম্বার সোহাগ কারাগারে

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

অবশেষে আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকার বহুল আলোচিত ঘটনা মা- মেয়ের শ্লীলতাহানি, মারধর, জখম ও বাড়ি ভাঙচুরের অভিযোগে পাথালিয়া

2022-08-11T10:09:39+00:00
2022-08-11T10:09:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাথালিয়া ইউনিয়নের মেম্বার সোহাগ কারাগারে
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১০:০৯ এএম   (ভিজিট : ৬৭৬)
X

অবশেষে আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকার বহুল আলোচিত ঘটনা মা- মেয়ের শ্লীলতাহানি, মারধর, জখম ও বাড়ি ভাঙচুরের অভিযোগে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার শফিউল আলম সোহাগকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিদের আদালতে তোলা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আরাফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন ।

এই মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট  ইমতিয়াজ ইসলাম। সোহাগের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফিরুজুর রহমান মন্টু। ইউপি সদস্য শফিউল আলম সোহাগ বাদে বাকি ৭ আসামির জামিন মঞ্জুর করেন আদালত।

এদিকে অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy