কেরানীগঞ্জে মৎস্যজীবী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে পাচ শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে শুকনো

2022-08-15T14:24:08+00:00
2022-08-15T14:24:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে মৎস্যজীবী লীগের উদ্যোগে শোক দিবস পালিত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ২:২৪ পিএম   (ভিজিট : ৫৮০)
X

জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে পাচ শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫আগস্ট) সকালে কেরানীগঞ্জ কদমতলী গোল চত্ত্বর এলাকায় সংগঠনের সভাপতি শাহজাহান মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী আফজাল হোসেন ডিপটি ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সভাপতি হাজী মো. নাসির উদ্দিন, শুভাঢ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি সাবেদ হোসেন ও সাধারণ সম্পাদক মো: আরিফ খান প্রমুখ।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy