কুলাউড়ায় সিআইডি পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ৭নং কুলাউড়া ইউপির অন্তর্গত গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে। একজন প্রতারক বাংলাদেশ সিআইডিপুলিশ পরিচয়ে

2022-09-12T15:47:56+00:00
2022-09-12T16:32:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় সিআইডি পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৭ পিএম  আপডেট: ১২.০৯.২০২২ ৪:৩২ পিএম  (ভিজিট : ৩৩৩)
X

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ৭নং কুলাউড়া ইউপির অন্তর্গত গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে। একজন প্রতারক বাংলাদেশ সিআইডি পুলিশ পরিচয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে দীর্ঘদিন প্রতারনা করে আসছে।

যখন বিষয়টি সকলের মাঝে জানাজানি হলো, তখনি এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসান অভিযান পরিচালনা করে। গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে এলাইছ মেম্বারের দোকানের সামন হতে প্রতারক  রাজু রবিদাস (২০) কে গ্রেফতার করেন। প্রতারক রাজুর পিতা মৃত পরেশ রবিদাস। এবং আসামীর নিকট হইতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সিআইডি সংস্থার ০১ (এক) টি জাল পরিচয়পত্র উদ্ধার করেন এসআই নাঈমুল হাসান। 

আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন সংস্থার জাল আইডি কার্ড বানিয়ে, সরকারি লোক পরিচয় দিয়ে। চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়া টাকা পয়সা নিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছে বলে স্বীকার করেন। আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৪, তারিখ: ১১/০৯/২০২২ খ্রিঃ, ধারা: ১৭১/৪২০/৪৬৫/৪৬৮ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জাহিদ




















Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy