দাউদকান্দিতে দ্বিতীয় দিনেও পিআইও অফিসের কর্মবিরতি

শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

সারাবাংলা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনেও কুমিল্লার দাউদকান্দিতে প্রকল্প বাস্তবায়ন (দুর্যোগ ব্যবস্থাপনা) কার্যালয়ে কর্মকর্তা- কর্মচারীদের কর্মবিরতি চলছে।মঙ্গলবার (১৩

2022-09-13T15:12:47+00:00
2022-09-13T15:12:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে দ্বিতীয় দিনেও পিআইও অফিসের কর্মবিরতি
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:১২ পিএম   (ভিজিট : ৩১৯)
X

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনেও কুমিল্লার দাউদকান্দিতে প্রকল্প বাস্তবায়ন (দুর্যোগ ব্যবস্থাপনা) কার্যালয়ে কর্মকর্তা- কর্মচারীদের কর্মবিরতি চলছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দ্বিতীয় দিনে ৫ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

দাউদকান্দি উপজেলা পিআইও অফিসের কার্যসহকারী মোঃ আবির প্রধান বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৫ দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি সমূহ হল- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি /চলতি দায়িত্ব /নিয়োগের মাধ্যমে পূরন। এ সময় সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy