ইউনি এইড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউরায় বিভিন্ন অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।জাতীয়

2022-09-13T16:09:04+00:00
2022-09-13T16:09:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউনি এইড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৯ পিএম   (ভিজিট : ৩০৬)
X

মৌলভীবাজারের কুলাউরায় বিভিন্ন অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্র জানায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলার উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

সুত্র জানায়, অভিযানকালে ফ্রিজের মধ্যে মেয়াদোত্তীর্ণ  রিএজেন্ট ও ঔষধ রাখা, সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা  করা হয়।        

সহকারি পরিচালক মো. আল আমিন জানান, ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে। 

বাবু/জাহিদ























Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy