বগুড়ার ধুনটে বজ্রপাতে নিহত ১

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ার ধুনট উপজেলায় ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে গিয়ে বজ্রপাতে তোফাজ্জল হোসন (৬০) নামে এক কৃষক মারা গেছেন।

2022-09-14T17:32:12+00:00
2022-09-14T17:32:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ার ধুনটে বজ্রপাতে নিহত ১
বগুড়া ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৫৭)
X

বগুড়ার ধুনট উপজেলায় ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে গিয়ে বজ্রপাতে তোফাজ্জল হোসন (৬০) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার একটি গরুও মারা গেছে। নিহত তোফাজ্জল হোসেন ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গোদাগাড়ি পাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

বুধবার (১৪ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিম্নচাপের কারনে দুই দিন ধরে অবিরাম বর্ষণ হচ্ছে। এ অবস্থায় বুধবার দুপুরের দিকে কৃষক তোফাজ্জল হোসেন বাড়ির পাশে ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে যান। তখন মাঠের ভেতর অবিরাম বৃষ্টি ঝরছিল। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই মারা যান। একই সাথে তার গরুটিও মারা যায়। 

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে তোফাজ্জলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy