ট্রেন লাইনচ্যুত, ভৈরব-নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা ও জারিয়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৭

2022-09-17T16:25:10+00:00
2022-09-17T16:27:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেন লাইনচ্যুত, ভৈরব-নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৫ পিএম  আপডেট: ১৭.০৯.২০২২ ৪:২৭ পিএম  (ভিজিট : ২৩৯)
X

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা ও জারিয়ার  রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১.৪০ মিনিটে ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় এই লাইনচ্যুতের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি নগরীর পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়।

এতে ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনটি উদ্ধারে রিলিফ কল করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy