কথিত চিকিৎসকের প্রতিষ্ঠান সিলগালা

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিনিধি

সারাবাংলা

এসএসসি পাশ করার পর ১৫ দিনের প্রশিক্ষণ নিয়ে মা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বনে গিয়েছিলেন নাটোরের গুরুদাসপুরের নাজমুল

2022-09-18T19:23:35+00:00
2022-09-18T19:23:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কথিত চিকিৎসকের প্রতিষ্ঠান সিলগালা
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৩ পিএম   (ভিজিট : ৩৪৭)
X

এসএসসি পাশ করার পর ১৫ দিনের প্রশিক্ষণ নিয়ে মা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বনে গিয়েছিলেন নাটোরের গুরুদাসপুরের নাজমুল হাসান। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তলব করা হয় ওই চিকিৎসককে। 

এরপর রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ওই চিকিৎসকের প্রতিষ্ঠান সিলগালা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল জানান, উপজেলা পৌরসদরের চাঁচকৈড় বাজারে সরকার ফার্মেসিতে চিকিৎসা প্রদান করতেন নাজমুল হাসান। এসএসসি পাশ করার পর মাত্র ১৫ দিনের কোর্স করেই মা শিশুসহ গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন দীর্ঘ ১২ বছর। গণমাধ্যমে এমন সংবাদ দেখার পর বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। 

পরে রোববার বিকেলে সরকার ফার্মেসি ও ফার্মেসির মধ্যে ওই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে ওই চিকিৎসক আগেই পালিয়ে গিয়েছিলো। অভিযানে সহযোগিতা করেছে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য ও গুরুদাসপুর থানা পুলিশ সদস্যরা।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy