দেবর ভাসুরের অত্যাচারে বাড়ি ছাড়া প্রবাসীর স্ত্রী

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে পারিবারিক ও জায়গা সম্পত্তির বিষয় নিয়ে দেবর ভাসুর ও তার লোকজন

2022-09-20T15:19:26+00:00
2022-09-20T15:42:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেবর ভাসুরের অত্যাচারে বাড়ি ছাড়া প্রবাসীর স্ত্রী
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৯ পিএম  আপডেট: ২০.০৯.২০২২ ৩:৪২ পিএম  (ভিজিট : ৭৩৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে পারিবারিক ও জায়গা সম্পত্তির বিষয় নিয়ে দেবর ভাসুর ও তার লোকজন মিলে প্রবাসীর স্ত্রীর উপর অত্যাচার করে। হামলা চালিয়ে  ঘরের আসবাবপত্র ভাংচুর করে, এবং ঘরে থাকা স্বর্ণ অলংকার, টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। ভয়ে আতংকিত হয়ে সন্তানদের জীবনের নিরাপত্তার জন্য প্রবাসীর স্ত্রী বাড়ি ছাড়া। 

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসীর স্ত্রী  ইয়াছমিনের সাথে দেবর ভাসুরের জায়গায় সম্পত্তি সংক্রান্ত  বিযয় নিয়ে তর্ক বিতর্ক হয়।  জানা যায়,উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের প্রবাসী খুর্শিদ মিয়ার স্ত্রী মোছা. ইয়াছমিন বেগম দুই মেয়ে ও একমাত্র শিশু পুত্রকে নিয়ে তার বসবাস। ইয়াছমিনের সাথে তার স্বামীর ভাইদের জায়গা ও সম্পত্তি নিয়ে বিরোধে জেরে প্রায় অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হচ্ছে তাকে। এই বিরোধের জের ধরে তর্ক বিতর্ককে কেন্দ্র করে, এক পর্যায়ে আনুমানিক বিকাল ৩টার দিকে তার বসত বাড়িতে একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে  কুদ্দুছ মিয়া (৩৫), বাচ্চু মিয়া (৪০), হানিফ মিয়া (৪৫) ও হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া (৩০), সোয়াব মিয়া (২৫) এবং তাদের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোটা ও বল্লম নিয়ে ইয়াছমিনের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের তান্ডব চালায় এবং ঘরে প্রবেশ করে ঘরে থাকা আসবাপত্র ভাংচুর ও স্বর্ণ অলংকার, টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।

এ সময়  ইয়াসমিন বেগম ও তার ছোট মেয়ে সাদিয়া (১৬) কে মারধর করে আহত করেন তারা। এ ঘটনার পর থেকে পরিবারটি খুবই আতংকে দিনযাপন করছেন। বর্তমানে তাদের ভয়ে নিজ বাড়ি ছেড়ে অন্যত্রে অবস্থান নিয়েছে প্রবাসী স্ত্রী ও তার সন্তানরা। এ বিষয়ে ইয়াছমিন বেগম বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। আমার তিন সন্তান নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।  আমি একজন অসহায় নারী। তাদের অত্যাচার ও নির্যাতনে প্রতিনিয়ত শিকার হচ্ছি। ওরা আমাকে এবং আমার একমাত্র শিশু ছেলেটাকে মেরে ফেলতে চায়। আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। আমার স্বামী প্রবাসে থাকে এ সুযোগে তারা আমার এবং আমার সন্তানদের প্রতি অমানবিক নির্যাতন করে আসছে। আমি আইনশৃঙখলা রক্ষাকারী সংস্থার কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানদের নিয়ে নিরাপদে বাঁচতে চাই।

এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত অফিসার  বিমল কর্মকার দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কে বলেন, উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের প্রবাসীর স্ত্রী  ইয়াছমিনের সাথে দেবর ভাসুরের জায়গায় সম্পত্তি সংক্রান্ত  বিযয় নিয়ে তর্ক বিতর্ক করে ঘরের আসবাবপত্র ভাংচুর ও হামলা চালায় বলে জানা যায়। এ ঘটনার প্রেক্ষিতে প্রবাসীর স্ত্রী ইয়াসমিন  থানায় মামলা করেছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে পরিদর্শন করেছে। আর আসামী গ্রেফতারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy