গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রিকশা চালক নিহত

মাজাহারুল ইসলাম রাজু, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার বিকাল ৪ টার দিকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে আতিকুর রহমান রিপন

2022-10-08T21:46:54+00:00
2022-10-08T21:46:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রিকশা চালক নিহত
মাজাহারুল ইসলাম রাজু, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৩৮৫)
X


ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার বিকাল ৪ টার দিকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে আতিকুর রহমান রিপন (২৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সে পৌরশহরের সালটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা যায়, নিহত আতিকুর রহমান রিপন পৌর শহরের সালটিয়া গ্রামের ঈদগা মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে রেল পার হতে চেষ্টা করে এসময় ময়মনসিংহ থেকে ছেরে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দিলে রেল লাইনের পাশে সে ছিটকে পরে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইন চার্জ রফিকুল ইসলাম বলেন, ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া চলমান আছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy