সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে সাপের কামড়ে রাফিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। রাফিয়া বাকেরগঞ্জ

2022-10-18T20:23:38+00:00
2022-10-18T20:23:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮:২৩ পিএম   (ভিজিট : ২৩৩)
X

বরিশালের বাকেরগঞ্জে সাপের কামড়ে রাফিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। রাফিয়া বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে। সে স্থানীয় পশ্চিম চরামদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মৃতের বাবা রহিম সিকদার জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় রাফিয়া। এসময় তাকে বিষধর কোনো সাপ কামড় দেয়। রাফিয়া বিষয়টি বুঝতে না পেরে ঘরে ফিরে ঘুমাতে যায়। 

পরে তার পা থেকে রক্ত বের হতে দেখে রাফিয়াকে চিকিৎসার জন্য নেওয়ার আগে রাতেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চরামদ্দি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy