সিরাজগঞ্জে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সারাবাংলা

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দোবিরগঞ্জ এলাকায় বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

2022-11-06T17:42:30+00:00
2022-11-06T17:42:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৫:৪২ পিএম   (ভিজিট : ২১৮)
X

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দোবিরগঞ্জ এলাকায় বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলাধীন দোবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের সাথে বিপরীতগামী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। 

আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আহতদের মধ্যে একজন বাসের যাত্রী ও বাকি চারজন গরুবাহী নসিমনে ছিলেন। আহত ও নিহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy