ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায়

2022-11-09T20:45:08+00:00
2022-11-09T20:45:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৩১)
X

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৫)। নিহত ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম নামে আরেক যুবক মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। হারুয়া স্কুলের সামনে যেতেই একটি দাঁড়িয়ে থাকা ট্রাক ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। এ সময় পেছনে থাকা কিশোরগঞ্জগামী আরেকটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy