কবিরহাটে নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের

2022-11-16T20:40:04+00:00
2022-11-16T20:40:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কবিরহাটে নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৮:৪০ পিএম   (ভিজিট : ২১৭)
X

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের নোয়াখালী  ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা  হয়।   

এর আগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া ভূঁইয়ারহাট বাজারে সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা আক্তার হোসেন (৫০), আব্দুল হামিদ (৭২), বেলাল হোসেন (৪২), মো: ইসমাইল (৪৭), আব্দুল শহিদ(৫৫), মো.সেলিম (৪৫), মো: শফিক উল্যা (৬১)।  

পুলিশ জানান, স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এসময় নগদ ৫ হাজার ৬৯০ টাকা ও ২১৯টি তাসসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়। আটকৃকতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy