বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় রিকশার যাত্রী শিউলী আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে

2022-11-17T17:14:20+00:00
2022-11-17T17:14:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় রিকশার যাত্রী শিউলী আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বাঞ্ছারামপুর-ঝগড়ারচর জামতলি রোডে কাভার্ডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী আবুল কালামের স্ত্রী। 

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, শিউলি উপজেলা সদর থেকে রিকশায় করে বুধাইরকান্দি বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। 

মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy