কমলনগরে দুঃস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়নে এলজিএসপি-৩ অর্থায়নে দুঃস্থ্য পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

2022-11-21T12:18:52+00:00
2022-11-21T12:18:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে দুঃস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১২:১৮ পিএম   (ভিজিট : ২৮৬)
X


লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়নে এলজিএসপি-৩ অর্থায়নে দুঃস্থ্য পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ (সোমবার) সকালে এলজিএসপি-৩ এর অর্থায়নে ও চর লরেন্স ইউনিয়ন পরিষদেরর মাধ্যমে এসব হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় ২ জন প্রতিবন্ধীকে ২ টি হুইল চেয়ার একজন অসহায় দুঃস্থ্য মহিলাকে ১ টি সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা এলজিএসপি-৩ এর ডিএফ মুহম্মদ এনামুল হক চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন, সচিব মোঃ সাইফুল ইসলাম ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তৈয়বুর রহমান ও সাবেক ইউপি মেম্বার মোঃ সেলিম প্রমুখ।

চর লরেন্স ইউনিয়ন পরিষদের জনগনের সেবাকে আরো গতিশীল করার জন্য এ সময় একটি কম্পিউটার ও প্রিন্টারও বিতরণ করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy