শ্রীমঙ্গলে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৭ বছরপূর্তি অনুষ্ঠান

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

সোশ্যাল ইসলামী ব্যাংক, শ্রীমঙ্গল শাখায় ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে নানা কর্মসুচি পালিত হয়েছে।এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল

2022-11-22T12:58:06+00:00
2022-11-22T12:58:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৭ বছরপূর্তি অনুষ্ঠান
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম   (ভিজিট : ৩৭৩)
X


সোশ্যাল ইসলামী ব্যাংক, শ্রীমঙ্গল শাখায় ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে নানা কর্মসুচি পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০টায় ব্যাংকের ব্যবস্হাপক মোহাম্মদ নিজামুল হক ব্যাংকের সকল কর্মকর্তা ও অতিথিদের নিয়ে কেক কাটেন।

এর আগে ব্যাংক ভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম ইউসুফ।

এ সময় উপস্হিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশান খন্দকার আনোয়ার মাছুম, ভাটেক্স পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. আবদুল আলিম, শ্রীমঙ্গলের স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রসঙ্গত: ১৯৯৫ সালের ২২ নভেম্বর সোশ্যাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে এই ব্যাংকের ১৭৯টি শাখা রয়েছে। এছাড়াও ১৪৫ টি উপ-শাখা ও তিনশতের অধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। ২০১৮ সালের ১২ জুলাই শ্রীমঙ্গলে সোশ্যাল ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে।
 
-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy