কসবায় ১ মণ ১৩ কেজি গাঁজাসহ আটক ৩

এনায়েত খান, (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১মণ ১৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ।শুক্রবার

2022-12-02T21:17:34+00:00
2022-12-02T21:17:34+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কসবায় ১ মণ ১৩ কেজি গাঁজাসহ আটক ৩
এনায়েত খান, (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:১৭ পিএম   (ভিজিট : ২৩১)
X


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১মণ ১৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কসবা থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬), ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার মো: বুকুল ঢালীর ছেলে মুন্ন ঢালী (২৪), কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে সো: রাসেল (২৫)।

কসবার থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy