কিশোরগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের ইটনায় ২০ কেজি গাঁজাসহ রফিক মিয়া (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে ইটনা

2022-12-04T20:24:18+00:00
2022-12-04T20:24:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮:২৪ পিএম   (ভিজিট : ২০৯)
X

কিশোরগঞ্জের ইটনায় ২০ কেজি গাঁজাসহ রফিক মিয়া (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে ইটনা সদরের কামানের মোড় এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) আব্দুল জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল কামানের মোড় এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় ২০ কেজি গাঁজাসহ রফিক মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

এ ব্যাপারে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy