আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জলন

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও মুক্তিযোদ্ধা সন্তান

2022-12-05T21:29:22+00:00
2022-12-05T21:29:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জলন
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৯:২৯ পিএম   (ভিজিট : ৩০৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এ কর্মসূচীপালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমশিদ শাহ, মুক্তিযোদ্ধা বাহার মালদার, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক যুবরাজ শাহ রাসেল প্রমুখ। এ সময় মোমবাতির আলো প্রজ্জ্বলন ও পৌর এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে পৌর মুক্তমঞ্চ আলোকিত হয়ে উঠে।

মুক্ত দিবস উদযাপন ও প্রস্তুতি কমিটির আহবায়ক দীপঙ্কর ঘোষ নয়ন জানান, আগামীকাল ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস পালন করা হবে। সকালে উপজেলা ডাকঘরে  পতাকা উত্তোলনের পাশাপাশি আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy