শেরপুরে নিখোঁজ মা-ছেলের গলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে নিখোঁজের ছয় দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সিংপাড়া ভাড়া

2022-12-08T18:23:04+00:00
2022-12-08T18:45:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শেরপুরে নিখোঁজ মা-ছেলের গলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৬:২৩ পিএম  আপডেট: ০৮.১২.২০২২ ৬:৪৫ পিএম  (ভিজিট : ২১৫)
X

শেরপুরে নিখোঁজের ছয় দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সিংপাড়া ভাড়া বাসার সেফটি ট্যাংকের ভিতর থেকে নিহতদের গলিত লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো রোকশানা বেগম (৩৫) ও  ছেলে রাফিদ মিয়া (১১)। নিহত গৃহবধূর বাড়ি শহরের খরমপুর টিক্কাপাড়া এলাকায়। 

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মাশরেক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মাশরেক সদর উপজেলার ভাতশালা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।  এ ঘটনায় সদর থানায় মামলার দায়ের হয়েছে। জানা যায়, কিছুদিন যাবত মাশরেক স্ত্রী ও সন্তানকে নিয়ে জেলা শহরের সিংপাড়া ভাড়া বাসায় থাকতো। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ৬ দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয় স্ত্রী রোকসানা বেগম ও তার ছেলে রাফিদ মিয়া। 

এক পর্যায়ে গত ৪ ডিসেম্বর এ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের স্বজনরা। পরে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সিংপাড়া ভাড়া বাসার সেফটি ট্যাংকের ভিতর থেকে গলিত মা ও ছেলের লাশ উদ্ধার করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা ওসি বশির আহমেদ বাদল। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy