ময়মনসিংহে ফোনে ডেকে এনে গণধর্ষণ, গ্রেফতার ১০

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় এক নারীকে (৩৫) ফোনে ডেকে এনে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের

2022-12-12T21:15:19+00:00
2022-12-12T21:15:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ফোনে ডেকে এনে গণধর্ষণ, গ্রেফতার ১০
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৯:১৫ পিএম   (ভিজিট : ২৪৫)
X

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় এক নারীকে (৩৫) ফোনে ডেকে এনে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পাগলা থানা পুলিশ।

সোমবার বিকেলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন-উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজিব (৩৯), হানিফা মিয়া (৩০), আলামিন (৩৫), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), শারফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬), মানিক (৫৬) ও জাকির (৩০)।

এর আগে রোববার দিবাগত রাতে পাগলা থানা এলাকার কাজা গ্রামে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয় বলে জানান আদালতের পুলিশ পরিদর্শক ঝুঁটন কুমার বিশ্বাস।

পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সজিব রহমান বলেন, ভিকটিম ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি ভালুকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার সঙ্গে পাগলা থানা এলাকার সজিব ও হানিফার পরিচয় ছিল। পরিচয়ের সুবাদে ওই নারী তাদের বাসায় আসা যাওয়া করতেন। ঘটনার দিন রাতে সজিব ওই নারীকে ফোন করে আসতে বলেন।

সেই ফোন পেয়ে তিনি কাজা গ্রামে যান। পরে রাত ৩টার দিকে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। এরপর পুলিশ ওই নারীকে কাজা গ্রাম থেকে উদ্ধার করে। অভিযুক্ত ১০ জনকে গ্রেফতারের পর ভিকটিম বাদী হয়ে পাগলা থানায় মামলা করেছেন বলে জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy