‘সৌদি আরবে এসে রোনালদোর অবস্থান ‘সিআর সেভেনে’

খেলাধুলা

ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরবে যাওয়া নিয়ে আলোচনা আছে অনেক। কেউ কেউ তো মনে করেন, ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি

2023-01-29T11:07:19+00:00
2023-01-29T11:07:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘সৌদি আরবে এসে রোনালদোর অবস্থান ‘সিআর সেভেনে’
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১১:০৭ এএম   (ভিজিট : ১৪৭)
X

ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরবে যাওয়া নিয়ে আলোচনা আছে অনেক। কেউ কেউ তো মনে করেন, ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি আরবে যাওয়ার মধ্য দিয়ে নিজের অবস্থান হারিয়েছেন ‘সিআর সেভেন’। পেশাদার ফুটবলার হিসেবে রোনালদোর অবস্থানটা আগের মতো থাকবে না বলেও মনে করেন তাঁরা।

তবে এই দলে নেই পিয়ার্স মরগান। রোনালদোর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব মনে করেন, সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেছেন রোনালদো!

কদিন আগে মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্তাদের সমালোচনা কঠিন করেছিলেন রোনালদো। সেই সাক্ষাৎকারের পর তাঁকে আর ইউনাইটড ওল্ড ট্রাফোর্ডে রাখতে চায়নি। সৌদি আরবের পথ ধরেন পর্তুগিজ তারকাও।

রোনালদোর এই সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন মরগান, ‘আমাদের সাক্ষাৎকার থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে ধন্যবাদ। রোনালদোর ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিটি স্বাক্ষর করেছে। এখন সে ৩৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া অ্যাথলেট।’

এই চুক্তির মধ্য দিয়ে রোনালদো মেসিকে ছাড়িয়ে গেছেন উল্লেখ করে মরগান বলেছেন, ‘সে তাই করছে, যা সে ক্যারিয়ারজুড়ে করেছে। আর আমার মতে, এটা তাঁকে মেসির চেয়ে এগিয়ে দিয়েছে। নতুন দেশ ও নতুন লিগে এখন তার সামনে আরেকটি চ্যালেঞ্জ। এমন সময়ে সে এটা করেছে, যখন মধ্যপ্রাচ্যের ফুটবল সামনে এগোচ্ছে। যেমনটা আমরা কাতার বিশ্বকাপে দেখেছি যে মরোক্কোর মতো দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আর সৌদি আরব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া মেসির আর্জেন্টিনাকে হারিয়েছে।

বাবু/এ আর 




  বিষয়:   রোনালদো  সিআর সেভেনে  আল নাসের 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy