ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সাউথ আফ্রিকায় প্রথমবারের মতো আয়োজিত অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের

2023-01-30T00:14:28+00:00
2023-01-30T00:14:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:১৪ এএম   (ভিজিট : ১৩৩)
X

সাউথ আফ্রিকায় প্রথমবারের মতো আয়োজিত অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপার মুকুট জিতেছে শেফালী ভার্মার নেতৃত্বাধীন ভারত দল। 


পচেস্টফ্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রোববার টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। তিন নম্বরে নেমে নিয়াম হল্যান্ড ফেরেন ১০ রানে। এরপর আবার আসা যাওয়ার মিছিল। ৬৯ রানে থামে ইংলিশ মেয়েদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড। 


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন শেফালী ভার্মা। ১১ বলে ১৫ রান করে অবশ্য সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে। ৮ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শোয়েতা শ্রেওয়াত। কিন্তু চাপ সামলে নেন সৌম্য টিওয়ারি এবং গংগারি তৃষা। দুজনের ৪৬ রানের জুটিতে প্রায় জয়ের কাছাকাছি চলে যায় ভারত। ২৯ বলে ২৪ রান করে তৃষা ফিরলেও ২৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।


বাবু/এসআর







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy