আগামীকাল ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

2023-02-22T21:05:21+00:00
2023-02-22T21:05:21+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আগামীকাল ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৬০)
X

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তিনি।

জানা গেছে, রাজধানীর একটি হোটেলে বেলা তিনটায় ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন 'প্রিন্স অব কলকাতা'। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে।

সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে বড় চমক বলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন মেয়র আতিক।

গুলশানে তার সিটি করপোরেশন ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিক জানিয়েছেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি উনাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা। উনি বিষয়টি খুব পছন্দ করেছেন।’

এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভের। সফরসঙ্গী হিসেবে থাকছেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী।

বাবু/এসআর




  বিষয়:   সৌরভ  গাঙ্গুলী 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy