দ্বিতীয় ওয়ানডে দলে শামীম পাটোয়ারী

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিরপুরে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশ স্কোয়াডে বাড়তি এক ক্রিকেটার যোগ করেছে

2023-03-02T23:57:00+00:00
2023-03-03T00:34:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় ওয়ানডে দলে শামীম পাটোয়ারী
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১১:৫৭ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৩ ১২:৩৪ এএম  (ভিজিট : ১৪৫)
X

শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিরপুরে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশ স্কোয়াডে বাড়তি এক ক্রিকেটার যোগ করেছে বিসিবি। একজনের চোট নিয়ে দুর্ভাবনা থাকায় বাড়তি ফিল্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন শামীম হোসেন।


বুধবার ঘোষিত ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন শামীম। এবার যোগ হলেন ওয়ানডেতেও, প্রথমবারের মতো। তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হয়নি এখনও।


গত বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজের ফেরার চোখ তামিমদের।


বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়, শামীম হোসেন।


বাবু/এসআর






  বিষয়:   শামীম 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy