শুরুতে ঝড়, শেষে ১৫৮ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেটের জয়গান বাংলাদেশ শোনাচ্ছিল শুরু থেকেই, ম্যাচেও এসেছিল জয়। কিন্তু দুই ম্যাচেই পরে ব্যাট করায় কিছুটা

2023-03-14T16:43:18+00:00
2023-03-14T16:46:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুরুতে ঝড়, শেষে ১৫৮ রানে থামলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:৪৩ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৩ ৪:৪৬ পিএম  (ভিজিট : ১৮৮)
X


টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেটের জয়গান বাংলাদেশ শোনাচ্ছিল শুরু থেকেই, ম্যাচেও এসেছিল জয়। কিন্তু দুই ম্যাচেই পরে ব্যাট করায় কিছুটা সংশয় ছিল অনেকের।

টানা দুই ম্যাচ জিতে আগেই বিশ্বসেরা ইল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচটি স্বাগতিকদের জন্য নিয়ম রক্ষার হলেও, ইংলিশদের জন্য লজ্জা এড়ানোর ম্যাচ! মঙ্গলবার মিরপুরে ইংলিশদের ১৫৯ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

তবে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ যে ‘ইন্টেন্টে’ ব্যাট করেছে, তাতে এই দলটা যে আলাদা মন্ত্রে উজ্জ্বীবিত; সেটাই যেন দেখা গেল আরও একবার।

রনি তালুকদারকে নিয়ে লিটন দাস শুরু করলেন দারুণ। এরপর সময়ের সঙ্গে লিটনের সঙ্গী হলেন নাজমুল হোসেন শান্ত। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে ইংল্যান্ডের ফিল্ডিং মিস; সঙ্গে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের চাহিদা মেটানো। সব মিলিয়ে ইংল্যান্ডকে ধবলধোলাই করার ব্যাটিংটা খুব একটা মন্দ হয়নি।

মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। এ ম্যাচের একাদশে দুই পরিবতর্ন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তানভীর ইসলামের অভিষেক হয় নাসুম আহমেদের জায়গায়, আফিফ হোসেনের জায়গা নেন শামীম পাটোয়ারী।

-বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy