বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবে না সিডন্স

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স। তবে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই থাকছেন

2023-05-01T13:03:07+00:00
2023-05-01T13:03:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবে না সিডন্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১:০৩ পিএম   (ভিজিট : ১৭৫)
X

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স। তবে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই থাকছেন তিনি।

এখন থেকে বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্স দলের হয়ে কাজ করতে দেখা যাবে এই অস্ট্রেলিয়ানকে। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন সিডন্স।

সিডন্স লিখেছেন, “সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করব না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার। আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি।

জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি। ”

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে এসেছিলেন জেমি সিডন্স।

বাবু/জেএম 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy