দুই ফ্লাইটে দেশে আসছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল ৪ জুলাই। বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই আগামীকাল ভারত

2023-07-02T20:13:59+00:00
2023-07-02T20:13:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই ফ্লাইটে দেশে আসছে বাংলাদেশ দল
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ২ জুলাই, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল ৪ জুলাই। বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই আগামীকাল ভারত থেকে দেশে আসবে বাংলাদেশ ফুটবল দল। কন্টিনজেন্ট দুই ফ্লাইটে দেশে পৌছাবেন ফুটবলাররা। গতকাল সেমিফাইনাল থেকে বিদায় হওয়ার পর আজ বাংলাদেশ দল বিশ্রামেই কাটিয়েছে।

ঈদের পর ফ্লাইট ভিড় অনেক। একই ফ্লাইটে পুরো দলের টিকিট নিশ্চিত করতে পারেনি বাফুফে। তাই দুই ভাগে বাংলাদেশ দলকে দেশে আনছে ফেডারেশন। দুই ফ্লাইটে আসলেও পাচ মিনিটের ব্যবধানে দুই ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। 

একটি ফ্লাইট আসবে হায়দ্রাবাদ থেকে আরেকটি ফ্লাইট মুম্বাই হয়ে। এক ফ্লাইটে ২৪ জন আরেক ফ্লাইটে ৯ জন থাকবেন। এক ফ্লাইট সোয়া একটায় আরেকটি এর পাঁচ মিনিট আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। 

বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই বাংলাদেশের দুই রেফারি দেশে এসেছেন। নুরুজ্জামান ও আলমগীর সরকার গত পরশু দিন ঢাকায় এসেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy