বিসিবি ভবনে ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর বৈঠক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নতুন অধিনায়কের নাম ঘোষণা শেষ। হাতে এসেছে বহুল প্রতিক্ষীত এশিয়া কাপের মূল স্কোয়াড। স্বাভাবিকভাবেই আজ থেকে অনুশীলনে সিরিয়াস

2023-08-13T18:39:55+00:00
2023-08-13T18:39:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিবি ভবনে ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর বৈঠক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X

নতুন অধিনায়কের নাম ঘোষণা শেষ। হাতে এসেছে বহুল প্রতিক্ষীত এশিয়া কাপের মূল স্কোয়াড। স্বাভাবিকভাবেই আজ থেকে অনুশীলনে সিরিয়াস ভাব আনতে চেয়েছিল জাতীয় দল। এমনকি রুদ্ধদ্বার অনুশীলনের ঘোষণা দিয়ে সেই কাজও অনেকখানি এগিয়ে রেখেছিল তারা।   

রোববার (১৩ আগস্ট) দুপুর আড়াইটা থেকে এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টি সেটা আর হতে দেয়নি। সকাল থেকে টানা বৃষ্টির কারণে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম অনুশীলনের জন্য হয়ে পড়ে খেলার অনুপযোগী। যে কারণে মাঠের অনুশীলন আজ করতে পারেনি টাইগাররা।

তবে মাঠের অনুশীলন না হলেও ক্রিকেটারদের সঙ্গে এদিন বিসিবি ভবনে বৈঠকে বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে দলের বাকি কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন এ সময়। 

এরপর বিকেল চারটার দিকে বিসিবি থেকে জানানো হয়, আজ আর স্কিল অনুশীলন হচ্ছে না। দিনের বাকি সময় ক্রিকেটাররা মিটিংয়ের পর কয়েকজন যাবেন জিম বা ইনডোরে। অবশ্য গতকালের মতো এদিনও মাঠে দেখা যায় মনোবিদ ফিল জন্সিকে। টাইগারদের মিটিংয়েও উপস্থিত থাকতে দেখা যায় তাকে।

এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে মনোবিদ হিসেবে ছিলেন জন্সি। আসন্ন ভারত বিশ্বকাপকে সামনে রেখে আরও একবার টাইগার শিবিরে দেখা গেল তাকে। জানা গেছে, বিশ্বকাপেও দলের সঙ্গেই থাকবেন এই অজি মনোবিদ। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy