সাভারে হকারমুক্ত ফুটপাত, স্থানীয়দের স্বস্তি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ দুই দশক পর হকারদের দখল থেকে মুক্ত হয়েছে সাভার উপজেলার উলাইল থেকে রেডিও কলোনি পর্যন্ত সড়ক ও

2024-01-17T15:07:16+00:00
2024-01-17T15:07:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাভারে হকারমুক্ত ফুটপাত, স্থানীয়দের স্বস্তি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ২২৩)
X

দীর্ঘ দুই দশক পর হকারদের দখল থেকে মুক্ত হয়েছে সাভার উপজেলার উলাইল থেকে রেডিও কলোনি পর্যন্ত সড়ক ও ফুটপাত। 

ঢাকা- ১৯ আসনের নবনির্বাচিত সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে ব্যস্ত এই এলাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিয়েছে প্রশাসন। এতে প্রশস্ত হয়েছে সাধারণ মানুষের চলাচলের পথ। নির্বিঘ্নে চলাচল করতে পারায় খুশি এই রাস্তা দিয়ে নিত্যদিন চলাচল করা মানুষেরা। 

সাভার উপজেলার উলাইল থেকে সাভার বাস স্ট্যান্ড হয়ে রেডিও কলোনি পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার এলাকায় এতদিন ছিলো হকারদের রমরমা দখলদারিত্ব। মহাসড়কের দুই পাশের ফুটপাত ও সড়কের কিছু অংশ দীর্ঘ ২০ বছর ধরে দখল করে ব্যবসা চালিয়ে আসছিলো তারা। এতে ফুটপাত ব্যবহারে চরম ভোগান্তিতে পড়তো সাধারণ মানুষ। হতো চুরি, ছিনতাই, রাস্তা সরু হয়ে পড়ায় ঘটতো দুর্ঘটনাও। এই হকারদের বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজি করে আসছিলো প্রভাবশালী একটি মহল। তবে এখনকার চিত্র পুরোপুরিই ভিন্ন। দুই দশক পর হকারমুক্ত হয়েছে এই সড়ক ও ফুটপাত। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে প্রশাসনের সহযোগীতায় বদলে গেছে এই সড়কের চিত্র। ফুটপাত ও সড়ক দখলদারমুক্ত করায় কমে গেছে যানজট, কমেছে ভোগান্তি। স্বস্তি এসেছে সাধারণের মনে। 

জনগণের চলাচল নির্বিঘ্ন করতে অভিযান চলমান থাকবে জানিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান মহাসড়কের পাশে ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না।

ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও গঠনমূলক পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছে স্থানীয় সচেতন মহল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy