নবীনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সায়মা বেগম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অটোরিকশায় ওড়না পেঁচিয়ে

2024-01-28T18:52:21+00:00
2024-01-28T18:52:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ৩৬৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সায়মা বেগম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মারা গেছে। 

রবিবার দুপুরে অটোরিকশা যোগে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আফতাব উদ্দিন খার মাজারের সামনের রাস্তায় অটোরিকশায় চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরে সহপাঠী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত সায়মা বেগম নবীনগর উপজেলার সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে। দুই বোন ও ১ ভাইয়ের মধ্যে সায়মা সবার বড়। সন্তান হারিয়ে আহাজারি করছে তার বাবা ও পরিবারের লোকজন।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই চালকের বিরুদ্ধে। আইনগত দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy