মাদক মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গ্রেফতার

ইবি প্রতিনিধি

সারাবাংলা

মাদক মামলার ওয়ারেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার (০১ মার্চ) ভোররাতে থানা

2024-03-02T20:08:33+00:00
2024-03-02T20:08:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গ্রেফতার
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৮:০৮ পিএম   (ভিজিট : ২০৬)
X

মাদক মামলার ওয়ারেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার (০১ মার্চ) ভোররাতে থানা পুলিশের একটি অভিযানিক দল তার নিজ বাসভবন উপজেলার শেখপাড়া থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ইবি কর্মচারীর নাম বকুল জোয়ার্দ্দার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত বলে জানা যায়। তার পিতার নাম তোয়াক্কেল ওরফে তক্কেল আলী জোয়ার্দ্দার। তিনি বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া এলাকার বাসিন্দা। 

জানা যায়, এ গ্রেফতারকৃত ইবি কর্মচারী শৈলকুপা থানার অপরাধচিত্রে তালিকাভূক্ত গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা এবং অস্ত্র মামলা আছে। যার মধ্যে একটি মাদকের মামলায় সম্প্রতি ৬ বছরের সাজা হয়েছে। সাজার দেড় মাসের মাথায় গত সপ্তাহে আপিলে জামিন পেয়ে বেরিয়ে এসেছেন।  

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী জানান, মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত শেখপাড়া এলাকার মাদক কারবারী বকুল জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের একটি মামলায় সে ৬ বছরের সাজাপ্রাপ্ত। 

উল্লেখ্য, তিনি শৈলকুপা থানায় ২০০৭ সালের ১৭ ডিসেম্বর অস্ত্র আইনে এবং একই তারিখে মাদক মামলার আসামী, এছাড়া ২০০৮ সালের ১৮ অক্টোবর, ২০০৮ সালের ১৫ ডিসেম্বর, ২০০৯ সালের ১৬ নভেম্বর, ২০১০ সালের ২ ফেব্রুয়ারী, ২০১৫ সালের ৩ এপ্রিল, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারী, ২০১৭ সালের ২০ মে, ২০২১ সালের ২৪ মে এবং ২০২৩ সালের ১৯ জানুয়ারী তারিখে রজু হওয়া মাদক মামলায় অভিযুক্ত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy