ডিসিএল ফাইনালে ডিমলাকে হারিয়ে বিজয়ী ডোমার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ-২০২৪ ডিসিএল' এর আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ডিমলা রাইডার্সকে হারিয়ে ৬৬

2024-03-02T20:06:30+00:00
2024-03-02T20:06:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিসিএল ফাইনালে ডিমলাকে হারিয়ে বিজয়ী ডোমার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ৩০৪)
X

নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ-২০২৪ ডিসিএল' এর আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ডিমলা রাইডার্সকে হারিয়ে ৬৬ রানে বিজয়ী হয়েছে ডোমার নিউ মডার্ণ জুয়েলার্স।

শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় ডোমার নিউ মর্ডাণ জুয়েলার্স ৬৬ রানে পরাজিত করেন ডিমলা রাইডার্সকে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা ডেইজী নাজনীন মাশরাফি নীনা, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, নীল ফ্যাশনের পরিচালক আবু হাতেম, সাজ্জাদ সু স্টোরের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসাইন,  কাজী কিচেন এর স্বত্বাধিকারী শাকিল আহমেদ, মুয়াজ ফ্যাশনের স্বত্বাধিকারী আনছারুল ইসলাম নাঈম প্রমুখ।

খেলার সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ মোরছালিন, সর্বোচ্চ রান সংগ্রহকারী সাগর, সর্বোচ্চ ইউকেট সংগ্রহকারী হৃদয়, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ডিমলা রাইডার্স দলের অধিনায়ক সাগর।

পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন দল  ডোমার নিউ মডার্ণ জুয়েলার্স এর হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল ডিমলা রাইডার্স এর হাতেও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দুঃখ চাষা লীগের ৭ম আসরের খেলাটি আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের সৌজন্যে পরিচালিত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy