চট্টগ্রামে আগুনে পুড়লো এক লাখ টন চিনি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

এখনো জ্বলছে চট্টগ্রামের সর্ববৃহত চিনির কল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদাম ৷ ধারণা করা হচ্ছে এই একটি

2024-03-04T20:19:31+00:00
2024-03-04T20:58:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে আগুনে পুড়লো এক লাখ টন চিনি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৮:১৯ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৪ ৮:৫৮ পিএম  (ভিজিট : ২৫৪)
X

এখনো জ্বলছে চট্টগ্রামের সর্ববৃহত চিনির কল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদাম ৷ ধারণা করা হচ্ছে এই একটি গুদামে রাখা লক্ষাধিক টন চিনির কাঁচামাল আগুনে ভষ্মীভূত হয়ে গেছে৷ তবে একই স্থানে আরো গুদামে আগুন ছড়িয়ে পড়লে ক্ষতির পরিমান আরো বাড়তে পারে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷  

সোমবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে লাগা আগুন এই রিপোর্ট লিখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) পর্যন্ত নেভেনি৷ আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছে তাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে৷ আগুন একটি গুদামেই সীমাবদ্ধ আছে৷ আশাকরা যচ্ছে এই আগুন আর ছড়াবেনা৷ দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনের আশাকরছে৷ 









সূত্র জানায়, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজটিতে দুইটি প্লান্টে দৈনিক ২ হাজার ৫০০ টন চিনি উৎপাদন ক্ষমতা রয়েছে৷ ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল আমদানি করে থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি ও কারিগরি সহায়তায় এই কারখানাটি পরিচালিত হয়৷ 









গত দুই দিন আগেই এস আলম গ্রুপের নির্মানাধিন একটি গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল৷ একই গ্রুপের পর পর দুটি স্থাপনায় অগ্নিকান্ডের ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছে৷ ধারনা করা হচ্ছে আজকের ঘটনায় বাজারে চিনির দাম আরেক দফা বৃদ্ধি পাবে৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy