রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্যদের দৌরত্য বৃদ্ধি

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্যদের দৌরত্য বেরেই চলেছে। ইতিমধ্যে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর

2024-04-06T10:45:50+00:00
2024-04-06T10:45:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্যদের দৌরত্য বৃদ্ধি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:৪৫ এএম   (ভিজিট : ১৪৮)
X

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্যদের দৌরত্য বেরেই চলেছে। ইতিমধ্যে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে রহিদুল ইসলাম (২০), চন্দ্রিমা থানার ছোনবনগ্রামের মোঃ রিপনের ছেলে রবিন (১৯), নগরীর আসাম কলোনীর মৃত জলিলের ছেলে নাসির (১৯), শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত সাত্তারের ছেলে রকি আহমেদ শিমুল (১৯) ও চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ের দেলোয়ারের ছেলে ফারহান আরাফাত (১৯)।  

ঘটনা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪) রাতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহমখদুম থানার পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত ২৭ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারপিট করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে। 

খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিদুল ইসলাম, রবিন ও নাসিরকে গ্রেপ্তার করে। একই অভিযানে রকি আহমেদ শিমুল ও ফারহান আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তারা গত ১ মার্চ ২০২৪ শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে দোকানদার নূর জামানকে মারপিটের ঘটনার সঙ্গে জড়িত আসামি। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy