সয়াবিন তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম

2024-04-18T15:50:08+00:00
2024-04-18T15:50:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সয়াবিন তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আগামীকাল শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ভোজ্য তেলের দাম বাড়াতে গত সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল-মালিকরা। সেখানে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়। তবে তখন সয়াবিনের তেলের দাম বাড়ানোর ‘সুযোগ নেই’ বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

রোজার আগে ১ মার্চ যখন বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়, তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy