রাজধানীতে ‘ভুয়া কনডম’ কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বাবুবাজার এলাকায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিং কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

2024-06-01T18:53:49+00:00
2024-06-01T18:53:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ‘ভুয়া কনডম’ কারখানার সন্ধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৩৫৪)
X

বাবুবাজার এলাকায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিং কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে এ অভিযান শুরু হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, বাবুবাজারের আবদুল আলিম মার্কেটে একটি কারখানায় আজ দুপুর আড়াইটা থেকে ডিবি পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। 

অভিযানে দেখা গেছে কারখানাটিতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো। এ ছাড়া খোলা বাজারের কনডম এখানে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল পরিমাণে নকল প্রেগন্যান্সি স্ট্রিট ও খোলা বাজারের কনডম জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মার্কেটের শাকিল ব্রাদার্স, সাহরা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন, আলাউদ্দিন মেডিসিন ও নাঈম ফার্মেসি নামের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy