বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি

2024-06-05T21:22:24+00:00
2024-06-05T21:22:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৯:২২ পিএম   (ভিজিট : ১৮২)
X

বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আড়ুয়াকান্দি গ্রামে আজিজ খানের ছেলে আমির হামজা (০৬) ও বাকা খানের ছেলে মোঃ শফিউল্লাহ (০৮)। এর দুই জন সম্পর্কে চাচাতো ভাই। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না। খুজতে খুজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ডোবায় থাকা ছোট মাছ ধরতে গিয়ে, পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের সাথে কথা ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy