শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে আহত ২২

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত কুকুরের

2024-06-08T17:01:35+00:00
2024-06-08T17:01:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে আহত ২২
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৫:০১ পিএম   (ভিজিট : ১৯৫)
X

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত কুকুরের কামড়ে ২২ জন আহত হন। 

শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত ২২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ মোহাম্মদ মহিউদ্দিন নাসিফ। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা এবং ভ্যাকসিন দেয়া হয়েছে। তিনি আরো বলেন,  হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, শহরে কুকুর থেকে সতর্ক থাকার জন্য সকলকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy