কালিহাতীতে নব-নির্মিত দুই কালভার্ট উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া পশ্চিমপাড়া কালি মন্দির সংলগ্ন খালের উপর ৮৯ লাখ টাকা ব্যয়ে এবং নাগবাড়ী

2024-07-27T16:51:31+00:00
2024-07-27T16:51:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নব-নির্মিত দুই কালভার্ট উদ্বোধন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৫৬)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া পশ্চিমপাড়া কালি মন্দির সংলগ্ন খালের উপর ৮৯ লাখ টাকা ব্যয়ে এবং নাগবাড়ী ইউনিয়নের দড়িখরশিলা বস্তি পাড়া খালের উপর ৯১ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি কালভার্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও কালিহাতী দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে ওই কালভার্ট দুটির উদ্বোধন করেন ১৩৩ টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy