আদিতমারীতে যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার

2024-08-31T13:14:25+00:00
2024-08-31T13:14:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদিতমারীতে যুবকের লাশ উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১:১৪ পিএম   (ভিজিট : ২৯২)
X

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে আদিতমারী থানার ওসি মাহমুদ-উন নবী। মৃত তাহমিদুল রহমান তারা টিপার বাজার এলাকার মৃত আহমেদের ছেলে।

এলাকাবাসী ও পুত্রে জানা, ৩১ আগষ্ট অনুমান রাত ৩  দিকে তাহমিদুল রহমান তারার বসত ঘরে কে বা কাহারা তাকে হত্যা চলে যায়। সকালে বাড়ীর লোক তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানায়,আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশ থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানায়, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তাকে খুন করা হয়েছে। তার নাকে ও কপালে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতী চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy