হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হিন্দু ধর্মাবলম্বীদেরদুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামনে দুর্গাপূজাকে কেন্দ্র

2024-09-01T19:57:01+00:00
2024-09-01T19:57:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২৮৪)
X

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মতলববাজ দুষ্কৃতকারী সমাজের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে। সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।

রবিবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর শহরতলির মুন্সী বাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রাবিরতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন দিনের আলোয় ফরসা হয়ে বাংলাদেশ ঝলমল হয়ে ওঠে।

জামায়াতের আমির আরও বলেন, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। যাতে কোনো মতলববাজ আমাদের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে। উলামা এবং ইসলামী দলগুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘারে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy