ভান্ডারিয়ায় অনলাইন কর্মশালার উদ্বোধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় সামাজিক সংগঠন যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে অনলাইন থেকে আয় বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত

2024-09-21T17:39:51+00:00
2024-09-21T17:39:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় অনলাইন কর্মশালার উদ্বোধন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১০৪)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় সামাজিক সংগঠন "যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদ" এর আয়োজনে অনলাইন থেকে আয় বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ধাওয়া ইউপি সদস্য মোঃ মাহমুদ ইসলাম রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা যুব উন্নয়ন কর্তৃক নিবন্ধিত সংগঠন এসোসিয়েশনের সভাপতি মাহামুদা হোসাইন দিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন এর ফেডারেশন চীফ মোঃ সালমান খান বাদশা, পশারীবুনিয়া যুব কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মহিববুল্লাহ হাওলাদার, চাঁদ তারা যুব মহিলা উন্নয়ন সংস্থা এর সভাপতি ঝুমুর আক্তার, যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, প্রশিক্ষক এইচ এম সুহাদ প্রমূখ।

এ সময় বক্তারা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সে বিষয়ের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy