শিক্ষার উন্নতি ও গবেষণাক্ষেত্র প্রসারিত করা আমার মূল এজেন্ডা: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শিক্ষার উন্নতি করা এবং গবেষণাক্ষেত্র প্রসারিত করা আমার

2024-10-02T17:42:54+00:00
2024-10-02T17:42:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার উন্নতি ও গবেষণাক্ষেত্র প্রসারিত করা আমার মূল এজেন্ডা: ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ১২৭)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শিক্ষার উন্নতি করা এবং গবেষণাক্ষেত্র প্রসারিত করা আমার মূল এজেন্ডা। আর এ দুই কাজেই ছাত্রদের জন্য আমি ডেডিকেইট করছি। এরই মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

বুধবার (০২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি, শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ যে পরিবেশে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দেয়া হচ্ছে, এই পরিবেশটি আগে ছিল না। এটি একটি নতুন বাংলাদেশের পরিবেশ। আমরা আগের বাংলাদেশে ফিরে যাব না। আগের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব না। 

ইসলামী বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় হবে। নতুন মাত্রা যোগ হবে এই বিশ্ববিদ্যালয়ে। এখানে পড়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে সংকীর্ণতাবোধ কাজ করতো তা আর থাকবে না। মানসম্পন্ন শিক্ষক এখানে নিয়োাগ দেয়া হবে। 

তিনি আরও বলেন, ক্লাস-পরীক্ষা নিয়মিত নেয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চলবে এবং রাত ১০টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে। শিক্ষার্থীদের উপস্থাপিত সমস্যাগুলির মধ্য থেকে অতি জরুরী সমস্যাগুলি সমাধান করে পরে অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমানের সভাপতিত্বে বেলা ১১ টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এ মত বিনিময় সভা শুরু হয়। এসময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy