পিলখানায় ৫৭ সেনাকর্মকর্তা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড

2024-10-27T15:38:44+00:00
2024-10-27T15:38:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পিলখানায় ৫৭ সেনাকর্মকর্তা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গতকাল শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে র‌্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম সিপাহী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বঘুটিয়া গ্রামে। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আন্যান্য আসামির সঙ্গে তিনি পালিয়ে যান।

র‌্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্যান্য আসামিদের সঙ্গে পালিয়ে আত্মগোপন করেন। গতকাল শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-৪ এর সিপিসি-৩ এবং র‌্যাব-১০ এর সিপিসি-১ যৌথভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা আরিফ হোসেন আরও বলেন, গতকাল রাতেই গ্রেপ্তার আসামিকে গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy