গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা

2024-10-27T16:35:40+00:00
2024-10-27T16:35:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা যুবদলের আয়োজনে রোববার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্ধোধন করেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। 

শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এসএম মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ গফুর। 

পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম  ফকির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক আকন,  জেলা যুবদলের সদস্য মাসুম হাওলাদার, যুবদল নেতা মনিরুজ্জামান মনির, শাহীন সিকদার, বিশ^জিৎ রায়, রুহুল তালুকদার সহ অন্যান্যরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy