গাড়িতে বসে মদ পান, নারী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে গাড়িতে বসে মদ পান ও বহনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তাকে বহনকারী প্রাইভেট

2024-11-03T10:54:02+00:00
2024-11-03T10:54:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাড়িতে বসে মদ পান, নারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১০:৫৪ এএম   (ভিজিট : ৩১২)
X

রাজধানীতে গাড়িতে বসে মদ পান ও বহনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তাকে বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। তবে তারা কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদকবহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এছাড়া যৌথ অভিযানে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৬টি গাড়ি। চালক ও গাড়ীর লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় বেশিরভাগ মামলা করা হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy