মহাখালীর এসকেএস শপিং মলে রিকশা চালকদের হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

অটোরিকশা বন্ধ করা নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছেন রিকশা চালকরা। এ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মহাখালী

2024-11-21T15:19:09+00:00
2024-11-21T16:07:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহাখালীর এসকেএস শপিং মলে রিকশা চালকদের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৩:১৯ পিএম  আপডেট: ২১.১১.২০২৪ ৪:০৭ পিএম  (ভিজিট : ১৭৫)
X

অটোরিকশা বন্ধ করা নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছেন রিকশা চালকরা। এ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মহাখালী এলাকায়ও আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। তারা মহাখালীতে এসকেএস শপিংমল ও সিটি ব্যাংকের একটি বুথ ভাঙচুর করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে মহাখালী রেলগেট এলাকায় রেললাইন ও রাস্তা দখল করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। দুপুর ১২টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তুলনায় রিকশা চালকদের সংখ্যা বেশি হওয়ায় তারা উল্টো তাদের ধাওয়া দেয়। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিকশা চালকদের ধাওয়া খেয়ে এসকেএস শপিং মলের ভেতরে প্রবেশ করেন। এই সুযোগে আন্দোলনরত রিকশা চালকরা এসকেএস শপিং মল ও রাওয়া ক্লাবে ভাঙচুর করে।

শপিংমলটির নিরাপত্তা কর্মী বলেন, বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া করে শপিং মলের ভেতরে নিয়ে আসে রিকশা চালকরা। তারা রেললাইনের পাথর দিয়ে শপিং মলের গ্লাস ভাঙচুর করে। এ সময় শপিং মলের আমানা বিগ বাজার সুপার শপে ও একটি ক্যাফের কাঁচ ভাঙচুর করা হয়। এছাড়াও এসকেএস শপিং মলের সামনে সিটি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালায় আন্দোলনরত অটোরিকশা চালকরা। এছাড়া রাওয়া ক্লাবের সামনেও ভাঙচুর করেছে আন্দোলনরত অটোরিকশা চালকরা। 

সার্বিক বিষয়ে তেজগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) আমিনুর বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মহাখালী রেললাইন দখল করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে রেললাইন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা উল্টো সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ধাওয়া দিয়ে এসকেএস শপিংমলের ভেতরে নিয়ে আসে। আর এ সময় তারা এসকেএস শপিংমলসহ রাওয়া ক্লাবে ভাঙচুর করে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy